জেলা কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু দাবী দাওয়া নিয়ে এক স্মারক লিপি তুলে দেওয়া হল উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ডিভিসনাল ম্যানেজার হাতে। বৃহস্পতিবার কংগ্রেসের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেন গুপ্তের উদ্যোগে এক প্রতিনিধি দল উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোতে আসেন ও ডিভিসনাল ম্যানেজার সুবির সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিনের এই কর্মসূচিতে বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রবিত্র চন্দ সহ আরো অনেকেই। বিগত দিনে চালু থাকা কাউন্টার সহ বেশ কিছু ব্যবস্থা পূনরায় চালু করার দাবি নিয়ে এদিন এক স্মারক লিপি প্রদান করা হয় ডিভিসনাল ম্যানেজারের হাতে। দাবি গুলির মধ্যে অন্যতম রায়গঞ্জ সহ জেলার মানুষদের সুবিদার্থে রায়গঞ্জের সুপার মার্কেট ও কর্নজোড়ায় দুটি উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কাউন্টার ছিল। যা বিগত দিনে বন্ধ হয়ে গিয়েছিল কর্মি সংখ্যার অভাবে। সেই দুটি কাউন্টার পুনরায় চালু করা সহ সেখানে দূর পাল্লার গাড়ির টিকিট, মাইকের ব্যবস্থা ও কোন বাস কোন রুটে কখন যাবে তার তালিকা টাঙ্গানোরদাবী ছিল অন্যতম।
ডেপুটেশন দেওয়ার পর বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, রায়গঞ্জ উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কাছে আস্বাস পাওয়া গেছে আগামী ১৫ দিনের মধ্যে সুপার মার্কেটের কাউন্টার পুনরায় চালু করা হবে।